ঢাকা: পৃথিবীতে মারাত্মকভাবে হানা দিয়েছে ভয়াবহ ‘এল নিনো’। আবহাওয়ার চরম এই পরিস্থিতিতে পুড়ছে ইউরোপ। তীব্র দাবদাহে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ।

স্পেন-ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে ইতিমধ্যে জরুরি অবস্থা। এর মধ্যেই খবর, খুব শিগগিরই আরও শক্তিশালী রূপ ধারণ করতে যাচ্ছে চলমান এই ‘এল নিনো’, যার ফলে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা।

সম্প্রতি এমনই এক সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা (ডব্লিউএমও)।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ডব্লিউএমও সতর্ক করেছে এই বিষয়ে যে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দ্রুত শক্তিশালী রূপ নেবে ‘এল নিনো’।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্রভাবে বাড়তে পারে তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি।

ডব্লিউএমও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে এরই মধ্যে এল নিনোর প্রভাব শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসে এটি আরও শক্তিশালী হবে। সেই কারণে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এল নিনো হচ্ছে একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যার ফলে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *