ঢাকা: দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচটি শিশু মারা গিয়েছে।
এ নিয়ে চলতি বছরে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৯ জনে।
এটা সরকারি হিসেব, এই সংখ্যা আরো বেশি হবে। সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০৭ শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এই একই সময়ে প্রাণ হারিয়েছে পাঁচ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
