ঢাকা: “কালেমা পতাকা” উড়াতে হবে কেন? দেশে কি ধর্মীয় যুদ্ধ চলছে? দেশ কী জঙ্গীস্থান হয়েই গেছে? কেউ কি ইসলামরে কাইড়া নিয়া যাচ্ছে?

তাহলে কেন কালেমার পতাকা উড়াতে হবে?
মুসলিম ভ্রাতৃত্ব প্রকাশ করছে ওরা? কিন্তু এগুলোর কোনোটাই হচ্ছে না। উল্টো নিজের ক্ষতি, নিজের জঙ্গী পরিচয় নিজেই দিচ্ছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরবি হরফে কালিমাখচিত বিশেষ নকশার সাদা পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা আলাদা আবহ তৈরি করা হয়েছে। এবং জনগণ আতঙ্কিত।

নিরাপত্তা বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও অভিবাসন বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাস্তবতায় এ ধরনের প্রতীক আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা বহন করতে পারে।

এবং এই ক্ষতি দেশকে বহন করতে হবে।

রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় এবং সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, যশোর, ফরিদপুর,কক্সবাজার ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় কালেমা পতাকা টাঙানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম বলেন, ধর্মীয় প্রতীককে কেন্দ্র করে প্রকাশ্য শোডাউন ও প্রচারণা নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক অংশীদারত্বের এই সময়ে এমন কোনো কর্মকাণ্ড, যা দেশের ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ব্যবসায়ী নেতারাও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক পরিবেশ, নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে গুরুত্ব দেন।

বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সরকার কী দেখেছে এই কালেমা পতাকায় যে ঢেকে ফেলা হচ্ছে দেশ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *