ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে। প্রথম দিনেই প্রায় দেড় লক্ষ ভিসা আবেদন জমা পড়েছে। যারা দিল্লি না ঢাকা স্লোগান তুলেছিলো- তারাও নিশ্চয়ই আছে এই আবেদনকারীদের মধ্যে!

ভারতীয় ভিসার আবেদনকারী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

এদিন, শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত।

ভিসা আবেদন প্রক্রিয়াকে আরো সুবিধাজনক করা হচ্ছে বলে জানানো হয়।

বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরো বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরো সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

এতে আরো বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, গত ২৫ জুন প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা করেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *