ঢাকা: আবারো অগ্নিকাণ্ডের ঘটনা দেশে। রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।
শনিবার (০৪ জুলাই) দুপুরেই বহুতল ভবনটিতে আগুন লাগে হঠাৎ।

আচমকা ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।

তবে জায়গাটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

কীভাবে এতবড় আগুন লাগলো তা জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *