সিরাজগঞ্জ: আজকাল সমাজ তো বখে গেছেই, শিক্ষকদের ওপর অত্যাচার, মারধর, সম্মান না করা এসব হয় হামেশা চলছে।
এর মধ্যে একজন শিক্ষকের এবার মাথায় শনি চেপেছিলো।
সিরাজগঞ্জ জেলার নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজে কক্ষে বসে মদপান করে বিরূপ আচরণ ও অসংলগ্ন কথাবার্তা বলছিলেন প্রধান শিক্ষক।
সেই প্রধান শিক্ষক রুহুল আমিন‘কে অবশেষে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে তাঁর এমপিও স্থগিতের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত, তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।
এভাবে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর এমপিও স্থগিত করা হয়েছে।
ঐ শিক্ষক মদ খেয়ে পাগলামো শুরু করেছিলেন স্কুলে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালেই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। আর তখন বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলছিল।
খবর পেয়ে স্থানীয় কয়েকজন মিলে সাংবাদিক সেখানে সোজা উপস্থিত হন।তাদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
