ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় কড়া অভিযান চালানো হয়। তবে অভিযান চালালেই কী? দুইদিন পর যেই সেই চিত্র দেখা যায়।
ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধ করার জন্য একটি বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
উক্ত অভিযানে ৮২ জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্য অপরাধে জড়িত রয়েছেন ২৪ জন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে পরিচালিত এ অভিযানে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
ঘটনা সম্পর্কে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেছেন, বিমানবন্দর এলাকায় জনদুর্ভোগ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বলেন, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যে শিশুদের আটক করা হয়েছে তাদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
