ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়া দিল্লি।
অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৩২ নম্বরে।
আজ, রবিবার (৫ জুলাই) সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
উল্লেখযোগ্য যে, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এর উপর যেমন স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়।
দিল্লির দূষণ স্কোর ১৯৯। এর অর্থ হলো সেখানকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে আছে।
৩২ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৬৫ এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
