ঢাকা: এই দেশে বাক স্বাধীনতা নেই। কারো মত প্রকাশের অধিকারও নেই। আছে– রাজাকারদের আছে।
এই যে অভিনেত্রী শাওনকে যে হুমকি দিলো, তাঁকে মেরে নাকমুখ ফাটিয়ে রক্ত বের করে দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো সেই রাজাকার জঙ্গী আম্মার কিন্তু বিন্দাস আছে।
অথচ জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুকের দেওয়া একটি পোস্টকে ঘিরে আলোচনার মধ্যেই অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অ্যাকাউন্টটি গায়েব করে দেয়া হয়েছে।
জানা গিয়েছে, অ্যাকাউন্টটি শাওন নিজে ডিলিট করেননি, বরং বিপুল পরিমাণ রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ এটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।
শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, প্রচুর রিপোর্টের কারণে অ্যাকাউন্টটি ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে।
রবিবার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তামান্না সেতু।
পোস্টে তিনি লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’ তামান্না সেতু আরও জানান, এ তথ্য তাকে নিজেই জানিয়েছেন মেহের আফরোজ শাওন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
