চট্টগ্রাম: মর্মান্তিক, চোখে পানি আসার মতো ঘটনা ঘটে গিয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে সেই অ্যাম্বুলেন্সটিই।

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে।

আজ, রবিবার, ৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকামুখী লেনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

অ্যাম্বুলেন্সের যারা আহত হয়েছেন তাঁরা হলেন— আমির হোসেন, সুফিয়া খাতুন ও বিউটি বেগম।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মহাসড়কে একটি পিকআপ ব্রেক করলে তার পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়।

ঠিক সেই সময়ি চট্টগ্রাম দিক থেকে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মাছবাহী পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

অ্যাম্বুলেন্সটির কোনো দোষ ছিলো না।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *