ঢাকা: অভিনেতা জাহের আলভীকে নিয়ে তাঁর ভক্তরা তিতিবিরক্ত।
তাঁরা বলছেন, “একটু বেশি খুশি লাগতো যদি এমন খবর পেতাম জাহের আলভীর সাথে তাঁর বান্ধবী তিথিকেও জেল হাজতে পাঠিয়েছে আদালত”!
তাঁরা আরো বলেন, “আমাদের সমাজে পরকীয়ার কারণে হাজারো সংসার ভেঙে যায়। এদের যদি শাস্তি হয়। তাহলে অন্তত বাকি যারা পরকীয়ায় আসক্ত তাদের কিছুটা শিক্ষা হবে। তারা নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবে”!
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছে আদালত।
শুনানি শেষে সোমবার (৬ জুলাই) এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখযোগ্য যে, গত ৩০ জুন এই মামলায় দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়।
জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করেছেন। ১৮ জুন আত্মসমর্পণের পর জাহের আলভীর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
