ঢাকা: আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

এই ম্যাচ জিতলেই মিলবে কোয়ার্টার-ফাইনালের টিকিট। আর পা হড়কালেই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মতো বাজবে বিদায়ঘণ্টা।

স্কালোনি সবকিছু বিচার বিবেচনায় রাখছেন।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম এই ম্যাচের ভেন্যু। এই স্টেডিয়াম এয়ার কন্ডিশন্ড। তাই আবহাওয়া কোনো সমস্যা হবে না। ডালাসে অস্ট্রিয়া ও জর্ডান ম্যাচের মতো এই ভেন্যুতেও ছাদ খোলা-বন্ধের ব্যবস্থা আছে।

এদিকে, চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিকোলাস তাগলিয়াফিকোকে মিশরের বিপক্ষে শুরু থেকেই দেখা যেতে পারে।

সেক্ষেত্রে ফাকুন্দো মেদিনাকে বেঞ্চে পাঠিয়ে দেবেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্র পারেদেস/নিকো গনজালেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *