ঢাকা: টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামি শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার রাতে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়াজনিত এই পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *