ঢাকা: ডেঙ্গু বাড়ছে দেশজুড়ে। বর্ষার এই সময়ে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। আপনার সামান্য অসচেতনতা পুরো পরিবারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
এই পরিস্থিতিতে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামি ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সারাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।
