পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় নাসের আলী (৪৪) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে হত্যাকারীরা।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, নাসের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, রাতে গোরস্থানের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এমন ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *