Oplus_131072

ময়মনসিংহ: এই দেশে চিরটা কাল হিন্দুরা নির্যাতনের শিকার। সে যে সরকারের আমলেই হোক। হিন্দুদের জন্য আমল বলে কিছু না। হিন্দু হলেই হলো, নির্যাতন অনিবার্য। দেখার কেউ নেই।

কখনো ধর্ম অবমাননা করেছে এই অপবাদ দিয়ে, কখনো চুরির অপবাদ দিয়ে হিন্দুদের ওপর অত্যাচার চলে। শুধু অত্যাচার না, প্রাণেই মেরে ফেলে।

এই যেমন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে ময়মনসিংহের তারাকান্দায় প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হলো পল্লব দাস নামের এক অসহায় যুবককে।

গ্রাম্য সালিশে যখন চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি, তখন একা পেয়ে বর্বরের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা।

এই মবের সংস্কৃতি যে শুরু হয়েছে তা এখনো বন্ধ নেই!

একটা মানুষকে গাছের সাথে বেঁধে পশুর মতো পেটানো হচ্ছে, আর সমাজ তাকিয়ে তাকিয়ে দেখছে!

ঐ যেমন দীপু চন্দ্র দাসকে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে মারার সময় দেখছিলো এবং ভিডিও করছিলো পৈশাচিক আনন্দে।

ইউনুস ও বিএনপি দুই সরকারের সময়েই মবের আতংকে মানুষের গলার আওয়াজ হারিয়ে গেছে। নতুন বাংলাদেশ ন্যায্য কথা বললে মার খেতে হয়, এটা এখন সবাই জানে।

সংখ্যালঘু হওয়া আসলে এদেশের মাটিতে আজন্ম পাপ। পল্লব দাসের ওপর যে নির্মমতা চালানো হয়েছে, তা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *