ঢাকা: এডিস মশার উপদ্রব বেড়েই চলেছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
এই একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৯০ জন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এই মৃত্যু নিয়ে ২০২৬ সালে দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১২ জন নারী আছেন।
এ ছাড়াও, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪৯ জন ও নারী ২ হাজার ৯৯৭ জন।
