Oplus_131072

ঢাকা: ভারতের উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তানদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

কিন্তু সন্ধ্যার পর থেকে পানি আরও বাড়তে থাকার কারণে তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানিতে লাখ লাখ মানুষের বিপদগ্রস্ত অবস্থা।

তিস্তা তীরবর্তী লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর এবং নীলফামারী- এই পাঁচ জেলায় প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

পানি এইভাবে বাড়তে থাকায় রাতে স্থানীয় প্রশাসন ও ফায়ারসার্ভিস কর্মীরা এবং চরের মসজিদের মাইকিং করে তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা এক শতাধিক চরের মানুষকে নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য প্রচার করে। সকলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করতে দেখা গেছে।

পাউবোর তথ্য বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *