ঢাকা: মোহাম্মদ তাজুল ইসলামকে কে না চেনেন? আগে ছিলেন যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবী।

তিনি একজন প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামিদের রাজসাক্ষী করা ও খালাস দেওয়ার গুরুতর অভিযোগ আছে।

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিনিময়ে হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না।

চিফ প্রসিকিউটরের সামনে প্রমাণ ভুরি ভুরি থাকা সত্ত্বেও তিনি একপাক্ষিকভাবে বিশেষ একটি দলের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিচারের রায়গুলো এনেছেন।

সেই তাজুল এখন আবার উস্কানি দেয়া শুরু করেছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘রাষ্ট্র যদি জুলাই নিয়ে সিনেমা বানানোর জন্য ফান্ড না দেয়, তাহলে আমি নিজের গাড়িটি বিক্রি করে দিয়ে হলেও সেই ফান্ডে টাকা দেব।’ এটাকেই বলে রাজাকার, দেশদ্রোহী।

যোগ্য চলচ্চিত্র পরিচালকদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফান্ডের জন্য প্রয়োজনে আমার রক্ত বিক্রি করতেও দ্বিধা করব না।’

শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিশেষ অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্টদের সহযোগী যারা জুলাই বিপ্লবকে ‘জঙ্গি কর্মকাণ্ড’ বা ‘সিডিআই’ বলে মিথ্যা প্রচারণা চালানোর চেষ্টা করছে, তাদের রুখে দিতে সঠিক ইতিহাসের চলচ্চিত্র নির্মাণ খুবই জরুরি।’

বলেন, ‘ইতিহাসের এই বীরত্বগাথাকে অমর করে রাখতে এবং শহীদদের রক্তের ঋণ শোধ করতে জুলাইয়ের ওপর ভিত্তি করে মানসম্মত সিনেমা নির্মাণ করা প্রয়োজন।’

আরো বলেন, ‘একপক্ষ অস্ত্র এবং অন্যপক্ষ বুককে ঢাল হিসেবে ব্যবহার করেছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *