ঢাকা: সারা দেশের বন্যা পরিস্থিতির ভয়ানক অবনতি হয়েছে।
উল্লেখযোগ্য যে, দেশের প্রায় ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্তমানে চারটি নদীর পানি ছয় জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের সমস্ত পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, চলমান বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
