ঢাকা: এত বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসে দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দুর্যোগ মোকাবিলায় দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকেদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, ত্রাণসামগ্রী বিতরণ, ইত্যাদিতে বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
রবিবার, ১২ জুলাই বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় মোট ৯০টি পয়েন্টে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তাও নিশ্চিত করা হচ্ছে।
বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন অবধি ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এই ১১ জেলায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখযোগ্য যে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও পাহাড়ধসে ৬ দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ।
এছাড়া টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে ২৪২ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে গেছে।
দেশের মানুষের দুর্ভোগের দিন চলছে।
