ঢাকা: বন্যা, বৃষ্টি এটা তো সত্যি ঘটনা যে সারা দেশ পানিতে আক্রান্ত। এই অবস্থায় জিনিসের দাম বাড়বেই। এমনি সময়ই মাছ-মাংস-সবজির দাম কি নিম্নমুখী থাকে? একটা ছুঁতো পেলেই হলো, ব্যস! জিনিসের দাম তড়তড়িয়ে বাড়িয়ে দেয়া হয়।

গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলতে থাকা ভারী বর্ষণ এবং বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ার কারণে ঢাকার স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে।

আর এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। একদিকে বাজারে ক্রেতা কমেছে, অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বেশ কিছু সবজি ও মাছের দাম বেড়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

ডিমের দামেও ঊর্ধ্বগতি দেখা গেলেও মুরগির দাম আগের মতোই রয়েছে।

রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজারে দেখা গেছে, কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা করে একলাফে বেড়ে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গলাকাটা দাম যাকে বলে।

গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে বড় তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকা, ছোট তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, রুই সাইজ ভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা দাম ঐ একই কথা বলছেন, দেশজুড়ে টানা বৃষ্টির ফলে ফসলের ক্ষেত নষ্ট হয়েছে এবং ঢাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ঢাকায় সবজি সরবরাহ কমেছে। ফলে বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে।

এদিকে, ক্রেতারা অভিযোগ করছেন, বৃষ্টির অজুহাতে সরবরাহ কমার কথা বলা হলেও বাজারে কোনো সবজির ঘাটতি নেই, কিন্তু অতিরিক্ত দামেই তাদের কিনতে হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *