রাঙামাটি: সেপটিক ট্যাংকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।

এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকায় ঘটেছে মর্মান্তিক ঘটনা।

সেখানে খোলা সেপটিক ট্যাংকে পড়ে নন্দী মল্লিক তুলসী নামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

সোমবার তথা ১৩ জুলাই দুপুর ২টার দিকে শীলছড়ি এলাকার একটি বসতবাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তুলসী ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে।

সেপটিক ট্যাংকটার ঢাকনা খোলা থাকার জন্য এতবড় জীবনহানির ঘটনাটা ঘটেছে। কারো কোনো সতর্কতা নেই।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, যে বাড়ির সেপটিক ট্যাংকে শিশুটি পড়ে যায়, সেটির ঢাকনা খোলা ছিল। অসাবধানতাবশত সেখানে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল বলেন, মেয়েটির মা সকালে গার্মেন্টসে চাকরি করতে যায়, মেয়েটি বাবা সুজন মল্লিক কেপিএম কয়লার ডিপো এলাকায় থাকতেন।

ঘটনার সময় ঘরে তার ঠাকুরমা ছাড়া কেউ ছিল না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *