ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এত আজগুবি সব ঘটনা ঘটছেই বা কেন? তিনি তো হামে শিশুর মৃত্যুও দেখেন না, বন্যায় লাখ লাখ মানুষের কষ্টও দেখেন না। কিছুই না! তিনি কেবল দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর পূর্বের স্মৃতি রোমন্থন করছেন!

তাই হয়তো তাঁর সাথেই আজব সব কাণ্ড ঘটছে।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে কেউ একজন ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে পালিয়েছিলো।

এবার বরিশালে যাত্রাপথে তারেক রহমানের গাড়ি বহরে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এটি ইট নাকি পাথরের টুকরা সেটি যাছাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়লো, কে মারলো? কেন মারলো? সব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়ক পথে গাড়ি বহর নিয়ে সকালে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ গেলে তাঁর গাড়িকে লক্ষ্য করে পাথর মারে কে বা কারা।

সেই পাথর গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে।

তাৎক্ষণিকভাবে নাকি এক যুবককে ঘটনাস্থল থেকে সটকে যেতেও দেখা যায়।

এই ঘটনা নিয়ে এখন সারা দেশে হৈচৈ ! কী হলো কী হলো?

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, ‘কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরো আসছে কি না, নাকি কেউ নিক্ষেপ করেছে বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি কিংবা মামলাও হয়নি। এটি নিয়ে গভীর তদন্ত চলছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *