ঢাকা: সড়ক দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে.! অকালে আর কত প্রাণ ঝরবে? প্রয়োজন সচেতনতা এবং ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কঠিন করার….।
গত জুন মাসে দেশে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন এবং ১৩২৩ জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
এই একই সময়ে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জন মারা গিয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। এছাড়াও নৌ পথে ৫টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, আহত ৫ জন হয়েছেন।
এই মাসে সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জন নিহত এবং ১৩৩৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এই সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে।
সংগঠনটির দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব দুর্ঘটনার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয় না।
প্রতিবেদন বলছে, এই সময়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন।
