ঢাকা: কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে এবং মাইকেল ওলিসের মতো তারকাদের নিয়ে গড়া আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছে স্পেন।

সুযোগের নিখুঁত ব্যবহার করে ২-০ গোলের জয় তুলে নিয়েছে স্পেন। বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো লা রোজারা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলেছে স্পেন।

মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে ফ্রান্সকে ২-০ হারিয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠল স্পেন।

উল্লেখযোগ্য যে, এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল তারা।

এবার ১৯ জুলাইয়ের ফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে যে বিজয়ী হবে তাদের মুখোমুখি হবে স্পেন।

ইউরো চ্যাম্পিয়নদের সামনে এখন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি।

আগামি ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *