ঢাকা: নিজের অবস্থান একদম শক্তভাবেই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জানিয়েছেন, এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যাবাসন ইস্যু আইনগত ব্যাপার। এটা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অর্থাৎ দেশ যতোই ফালাফালি করুক, আইন না জেনে ফালাফালি করে কোনো লাভ নেই। ভারত ফালাফালি করে না। ধীর স্থির রয়েছে একইভাবে।
উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।
শেখ হাসিনা জানান, তাঁর সঙ্গে দলের অন্যান্য নেতারাও বাংলাদেশে ফিরবেন।
২০২৪ সালের ৫ আগস্ট জঙ্গী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর এই প্রথম তিনি দেশে ফেরার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা বলা যায় রূপরেখা প্রকাশ্যে আনলেন।
বর্তমানে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা সংবাদমাধ্যমে পরিষ্কার এবং সাহসীভাবে বলেন, “দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তাও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। যদি মৃত্যু আসেই, তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই হয়, যেখানে আমার বাবা-মা শুয়ে আছেন, যেখানে তাঁদের রক্ত মিশে আছে।”
