ঢাকা: রাজধানীর গুলিস্তানে একটি সেলুনে মারাত্মক এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে আলু বাজার এলাকার আরমান সেলুনে এই ঘটনা ঘটে।

যারা এসি সেলুনে কাজ করেন, তাঁদের প্রতিমাসে এসিগুলো সার্ভিস করা এবং সব কিছু খেয়াল রাখা উচিৎ। এসির গ্যাস ঠিকঠাক আছে কিনা,এসির ফিল্টারগুলো পরিষ্কার রাখার দিকে অবশ্যই নজর দিতে হবে।

যারা দগ্ধ হয়েছেন, তাঁরা হলেন:-গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

তাদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে । দগ্ধ সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেছেন, ‘ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *