Oplus_131072

ঢাকা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সরগরম দেশ। কেউ কেউ তো বলছে, ৫ আগস্ট ঘটাতেও তারা পিছপা হবেনা।

শিক্ষার্থীদের ঘোষণা করা ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি এলাকা নীলক্ষেত এবং সায়েন্সল্যাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার যা পরিস্থিতি দেখা গেলো তাতে খুব সুবিধাজনক মনে হচ্ছে না। পরে শিক্ষামন্ত্রী দুঃখপ্রকাশও করেছেন।

আজ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে দেখা যায় বিজিবির সদস্যরা সতর্ক হয়ে রয়েছেন।

এবং সায়েন্সল্যাব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ৫০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

আজ, বুধবারও সারা দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শেষ হওয়ার পরপরই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা ঢাকার উত্তরায় বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজার এলাকায় প্রথমে সমবেত হবেন।

পরে সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে ‘লং মার্চ’ শুরু করার কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *