ঢাকা: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায়, মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে আরও পাঁচ শিশু মারা গেছে।

এদিকে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে হাজারের বেশি শিশু।

প্রতিদিন এভাবেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকার শিশু। এবং একজনের মৃত্যু হয় ময়মনসিংহে।

এই সময়ে সারা দেশে আরও ১০৯২ শিশু হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর।

এই নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৭৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ শিশু। এ পর্যন্ত মোট ৭৭১ শিশু মারা গিয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *