ঢাকা: আবারো অবিশ্বাস্য প্রত্যাবর্তন!আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে গতকাল রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমি–ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ২–১ গোলে জিতল আর্জেন্টিনা। এবং প্রবেশ করলো ফাইনালে।
অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন এন্সো ফের্নান্দেস। আর শেষ সময়ে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেস। দু’টি গোলই এল মেসির পাস থেকে।
তাতেই পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।
ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন।
আর বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে আর্জেন্টিনা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল, যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে।
বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে আর্জেন্টিনা। অসম্ভবকে সম্ভব করে জীবনের জয়গান গাইছে।
ইংল্যান্ডও ভেবেছিল, এবার হয়তো থামবে আর্জেন্টিনার রূপকথা। কিন্তু এগুলো কিছুই হয়নি।
