কিশোরগঞ্জ: প্রতিহিংসার রাজনীতি, দেশকে অস্থির করে তোলার রাজনীতি চলছে।
জামাত শিবির, এবং জামাতের বি টিম এনসিপির উপদ্রব আবার বেড়েছে।
দেখছেন নিশ্চয়ই ছাত্রদের নাম করে কারা আন্দোলন করছে! ভুয়া আইডি কার্ড নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন করছে।
শুরু হয়ে গেছে ইতিমধ্যে জামাত শিবির- এনসিপির খেলা। হীনমন্যতায় ভুগছে যদি শেখ হাসিনা একবার দেশে ঢুকে তাহলে বিগড়ে যাবে তাদের সাজানো সংসার। ব্যস! শুরু করে দিয়েছে তাই খেলা।
এবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে তাঁর নিজের বাড়ি মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে।
তাঁর নিজের বাড়ির সামনেই কুপিয়ে মারা হয়েছে।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল জানান, মিঠামইন বাজার থেকে ফেরছিলেন তিনি । পথে জাহাঙ্গীরকে নিজ বাড়ির সামনে অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকে কোপায় তারা।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসা অনন্ত বসাক বলেন, রাত সাড়ে ১১ টার দিকে জাহেদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
বাকি অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
