ঢাকা: আজ ১৬ জুলাই শুভ রথযাত্রা! সনাতনীদের মতে, পতিতপাবন জগন্নাথদেব আজ রত্নবেদী ছেড়ে ধূলার ধরণীতে নেমে আসবেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে চট্টগ্রামে লাখো মানুষ সমাগম ঘটে।

নানা শ্রেণি-পেশার বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর নেচে গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এতে চট্টগ্রাম নগরীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

বাচ্চারা বেশি আনন্দে থাকে উৎসবে।

সনাতন ধর্মীয় প্রথা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার সূচনা হয়।

রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে ধর্মীয় আচার, কীর্তন, শোভাযাত্রা, ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

রাজধানীর স্বামীবাগ মন্দির থেকে বিকেল ৩টায় বর্ণাঢ্য রথযাত্রা শুরু হওয়ার কথা আছে।

শোভাযাত্রাটি জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। সন্ধ্যায় রথটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

নয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে আগামি ২৫ জুলাই। সেদিন বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *