পাবনা: আবারো ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা!

পাবনার আতাইকুলায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন।

আজ, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টা নাগাদ আতাইকুলা থানার সরাডাঙ্গায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

যারা মারা গিয়েছেন তাঁরা হলেন: পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (২৮) এবং সাঁথিয়া উপজেলার সেলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৮)।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরী কেয়ার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুরের বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ৭টার দিকে আতাইকুলা থানার সরাডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের তীব্র সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং বুলু খাতুন। আর অ্যাম্বুলেন্সে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুলু কেয়ার নানী।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বাসটিকে আটক করা হয়েছে কিন্তু চালক ও সহকারীকে ধরতে পারেনি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *