Oplus_131072

ঢাকা: বিতর্ক আর পরীমনি একদম সমার্থক! বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি বিতর্কিত। তাঁর অভিনয়ও যে খুব মনকাড়া এমন নয়, তবে একটি বিষয় হচ্ছে তিনি মা হিসেবে অত্যন্ত ভালো বলেই মনে হয়।

দর্শকবন্ধুরাও তাই বলেন যে পরীমনি আর যেমনই হোক, মা হিসেবে দশে দশ।

যাই হোক এবার আবারো বিতর্ক সৃষ্টি করেছেন।

বিয়ে নিয়ে তো তাঁর জীবনে কম কাণ্ড হলো না। তারপর আবার বিয়ে করবেন জানিয়ে দিয়েছেন।

ঢালিউডের এই নায়িকা মধ্যরাতে পঞ্চম বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনার কেন্দ্রে চলে এলেন। তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পরীমনির ইতিমধ্যে ৫ টা বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে।

তবে নায়িকার পরবর্তী বিয়েটা নির্ভর করছে লিওনেল মেসিদের ওপর।

পরীমনি জানিয়েছেন, ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জিততে পারে, তবেই তিনি আরেকটা বিয়ে করবেন। এটা একদম ফাইনাল।

বুধবার (১৫ জুলাই) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে এই ইচ্ছার কথা জানিয়েছেন রুপালি পর্দার ‘মহুয়া সুন্দরী’।

অভিনেত্রী লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটি বিয়ে করবো ফাইনাল।’

পরীমনি যখন এই স্ট্যাটাস দেন, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে লিওনেল মেসিদের আর্জেন্টিনা।

আর এক্ষেত্রে সবারই জানা, চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকে তিনি মেসিদের নিয়ে তৈরি গান থেকে রিলও বানিয়েছেন।

এদিকে আবার আর্জেন্টিনার জয়ের পর ইংলিশ ফুটবলার হ্যারি কেউনের বিধ্বস্ত মুখের একটি ছবি (টিভির স্ক্রিন থেকে তোলা) পোস্ট করে আরেকটি পোস্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

কিন্তু মেসিরা বিশ্বকাপ জিতলে সত্যি কি আবার বিয়ে করবেন পরীমনি? সবার প্রশ্ন একটাই। তাঁর ইতিমধ্যে দুটো বাচ্চা আছে।

অবশ্য এর উত্তর তো সময়ই বলে দেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *