নেত্রকোনা: আর্জেন্টিনার জয়ের পর আনন্দ উদযাপনের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ২৩ বছরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে!

নেত্রকোনায় একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩), কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকায় বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

বুধবার রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।

রাত ১টার দিকে শুরু হওয়া খেলা দেখতে দীপ্ত চৌধুরী বাড়ি থেকে বের হন। জয়ের পর রাত তিনটার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে দীপ্ত চৌধুরী ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড় এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন।

এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। ঘটনা দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীপ্ত চৌধুরীর মামা সংস্কৃতি কর্মী পল্লব চক্রবর্তী বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মিছিলের প্রস্তুতি নেয়।

মিছিলের ছবি, ভিডিও ধারণের জন্য শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি শো-রুমের দ্বিতীয় তলায় উঠে। এ সময় পাশেই থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *