ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে টিনশেডের একটি জুতার কারখানায় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৩২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, কামরাঙ্গীরচরে টিনশেডের একটি জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *