চট্টগ্রাম: এখন কি মঞ্চ বানাতেও দুর্নীতি চলছে নাকি? আর যেখানে খোদ অর্থমন্ত্রীই মঞ্চ ভেঙে পড়ে গেলেন!
ঘটনা চট্টগ্রামের চন্দনাইশের। ত্রাণ বিতরণের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘটনায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
নিচে পড়েন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কয়েকজন সংসদ সদস্য। তবে নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের সময় অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণের সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে যায়। এতে মন্ত্রী, সংসদ সদস্যসহ মঞ্চে অবস্থানরত সবাই নিচে পড়ে গেলেও তারা কেউ গুরুতর আহত হননি।
মন্ত্রীর চলে যাওয়ার পর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এসময় ১০ থেকে ১২ জন আহত হন।
