ঢাকা: বন্যায় অসহায় হয়ে পড়েছে মানুষ। কোথায় যাবে, কীভাবে চলবে এইসব ছাড়া আর অন্য কোনো চিন্তা নেই মাথায়!

এবার স্বরাষ্ট্রমন্ত্রী কী বললেন বন্যার্তদের নিয়ে?

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

আজ, শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *