ঢাকা: আর্জেন্টিনার রক্ষণাত্মক খেলার ধরনের বিরুদ্ধে মারাত্মক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে স্পেন।
তারপরেও স্পেন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১২০ মিনিট শেষে তাদের প্রতিপক্ষকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
১০৬ মিনিটে ‘লা রোজা’-র হয়ে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার ফেরান তোরেস। এই ম্যাচে, ৯০+৩ মিনিটে ‘আলবিসেলেস্তে’-র মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন।
কষ্টের জয় স্পেনের। জয়ের মাধ্যমে স্পেন ২০২৬ বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করেছে।
এর আগে, দলটি বিগত ২০১০ সালে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি জিতেছিল।
আর টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল লিওনেল মেসির।
বিশ্বকাপ জিতে কত টাতা পেল স্পেন? ফিফার পুরস্কার মূল্য জানলে চমকে যাবেন।
ফুটবলবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফিফার চোখধাঁধানো পুরস্কারমূল্য। এবারের আসরে সর্বমোট ৬,২৫৮ কোটি টাকার রেকর্ড প্রাইজমানি রাখা হয়েছিল, যা বিগত কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ।
মেগা ফাইনালে বিজয়ী দল স্পেনের পকেটে ঢুকেছে রেকর্ড পরিমাণ ৪৮১ কোটি টাকা।
আর, রানার্স-আপ হয়ে আর্জেন্টিনা যে পরিমাণ টাকা পেয়েছে সেটাও একেবারে চমকে দেওয়ার মতো।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা দল পাচ্ছে প্রায় ৩১৭ কোটি টাকা।
এছাড়া শনিবারের হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করা ইংল্যান্ড পেয়েছে ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের ঝুলিতে গেছে ২৬০ কোটি টাকা।
এছাড়াও নক-আউট পর্বের প্রতি ধাপে বিদায়ী দলগুলির জন্যও রয়েছে বিপুল অঙ্কের অর্থের নিশ্চয়তা।
কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে এবং সুইৎজ়ারল্যান্ডের প্রত্যেকে পাচ্ছে প্রায় ১৮৩ কোটি টাকা করে।
আর শেষ ষোলো বা প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া আটটি দেশের প্রত্যেকে ১৪৪ কোটি টাকা পাচ্ছে এবং রাউন্ড অব ৩২ থেকে ছিটকে যাওয়া ১৬টি দল পাচ্ছে প্রায় ১০৬ কোটি টাকা।
