ঢাকা: ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে মাত্র ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়নের ট্রফিটা ঘরে তুলল লা রোহারা।
স্প্যানিশদের এই জয় ফুটবল ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় যোগ করল।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন।
টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’, সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভ’ এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার; সবটাই গেছে স্প্যানিশদের ঝুলিতে। এবং সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে ‘সিলভার বল’ পুরস্কার যাচ্ছে মেসির ভাগে।
উল্লেখযোগ্য যে, এবারের আসরে ৮ ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়ে ফেললেন এমবাপ্পে।
গোল্ডেন বল: স্প্যানিশ অধিনায়ক রদ্রি জিতেছেন গোল্ডেন বল। ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে থেকে ৬৯২টি নির্ভুল পাস দেওয়া রদ্রির পাসের সফলতার হার ছিল ৯৪ শতাংশ।
গোল্ডেন বুট: ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে মোট ১০টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন। বিশ্বকাপে পরপর দুইবার এই ট্রফি জেতার অনন্য কীর্তি গড়লেন তিনি। একই সাথে ২২ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই কিংবদন্তি।
গোল্ডেন গ্লাভস : স্পেনের গোলরক্ষক উনাই সিমন পেয়েছেন গোল্ডেন গ্লাভস। তিনি ৮ ম্যাচে প্রায় ৫৫০ মিনিট গোল অক্ষত রেখে ৭টি ক্লিনশিট নিয়ে তিনি গোল্ডেন গ্লাভস জয় করেছেন।
সেরা উদীয়মান খেলোয়াড় : বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাউ কুবারসি।
ফাইনাল সেরা : ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্পেনের ফেরান তোরেসের হাতে।
