চট্টগ্রাম: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায়ই মৃত্যুর খবর সামনে আসছে।
এবার চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে দুই কৃষক মারা গিয়েছেন।
রবিবার তথা ১৯ জুলাই উপজেলার যোগিনীঘাটা এলাকার মাদাশ্যা বাড়ি সংলগ্ন জমিতে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ইউনুস ও হাসেম। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
জানা যায়, নিহত ইউনুস ও হাসেম জমিতে ধানের চারা রোপণ করছিলেন। সে সময় হঠাৎ অসাবধানবশত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এই বিষয়ে বলেছেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন।
