ঢাকা: বৃষ্টি বোধহয় আর ছাড়বে না এই বছর। বন্যার রেশ এখনো কাটেনি, তার মধ্যেই দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামি পাঁচদিন সারা দেশে বৃষ্টি থাকতে পারে।

এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ, সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এর দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামি ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

সারা দেশের কোথাও কোথাও মাঝারি, ভারি বৃষ্টি হতে পারে ।

আগামিকাল তথা মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *