ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।

এই সংক্রান্ত প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

সোমবার তথা ২০ জুলাই রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে নিয়োগের প্রজ্ঞাপন শেয়ার করে লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”

তিনি আরও লেখেন, “বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

জামাত শিবিরের সাথে বিএনপির যোগাযোগ বহু পুরনো। সেই স্বভাবটা ছাড়তে পারেনি বিএনপি।

এই রাশেদ অতীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী ছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং সম্প্রতি বিএনপির রাজনীতিতে যোগ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *