ঢাকা: দেশে হামে প্রতিদিন মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ১৪৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এই একই সময়ে পরীক্ষায় ১৪ হাজার ৫৭৮ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *