ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা সাইবার বুলিং, অনলাইনে হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ এবং সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, এইসব অপকর্ম রোধ করতে সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

এদিন, মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথাগুলো বলেন।

এই সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার। সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইন যথাযথ প্রয়োগ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *