ময়মনসিংহ: ফের সড়ক দুর্ঘটনা দেশে। মারা গিয়েছেন তিনজন। এইরকম প্রায় প্রতিদিন ঘটছে। এবং প্রতিদিন পরিবারগুলোর কান্নার সাক্ষী হচ্ছে রাষ্ট্র।
ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সে তার পথেই ছিলো।
এদিকে, পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়ার সময় একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন পুরুষের মৃত্যু হয়।
এবং আহত হন অটোচালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজন নারীকে মৃত ঘোষণা করেন।
অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
