গাইবান্ধা: গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র তরণীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মন্দির নির্মাণের জন্য তাঁকে থামাতে না পেরে ভিন্ন মামলায় গ্রেফতার করে অতি দ্রুত বিচার করে রায়ও প্রদান করে ফেললো।
হরিদাস চন্দ্র তরণীর নামে ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে।
৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতের বিচারক এই আদেশ দেয়।
সংখ্যালঘু হিন্দুদের কীভাবে নির্যাতন করা যায়, দাবানো যায় সেই চেষ্টা চলছে অবিরত।
হরিদাস চন্দ্র গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামের মৃত গোপীনাথ চন্দ্র তরণী দাসের ছেলে।
আদালতের পিপি মো. আনোয়ার আজিজ টুটুল বলেন, ঢাকার একটি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে হরিদাস চন্দ্রকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করে ফুলবাড়িয়া থানা পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১২ জুলাই অর্থপাচারের মামলায় হরিদাসকে গ্রেফতার করে সিআইডি। অভিযোগ রয়েছে, তার ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। চার দিনের রিমান্ড শেষে ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।
