ঢাকা: দুর্বৃত্ত, খুনী খোলা আকাশের নিচে হত্যা করে চলে যাচ্ছে, সরকার, প্রশাসন চোখে ঠুলি দিয়ে বসে আছে।
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে একজন যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। রাত ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে।
ঘটনা হয়ে যায়, তারপর পুলিশ এসে লাশ নিয়ে যায়, অমুক করে তমুক করে!
ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন বুলেট স্থানীয় বাসিন্দা মৃত শাহাদত হোসেনের ছেলে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ভাগলপুর লেনের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়।
পরে দ্রুত ঢামেকে নেওয়া হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহতের মাথায় অনেক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
তবে এই হত্যা কারা ঘটিয়েছে, তা এখনো বের করতে পারেনি পুলিশ ।
