সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তো দেশ গরম করে দিয়েছেন। তরুণীদের সাথে তার গোপন ভিডিও ফাঁস হয়েছে। এটায় অবশ্য এত ভয় পাওয়ার কিছু নেই। জামাতের চরিত্র এটাই। এ তো আর নতুন কিছু না।

আর তাকে দল থেকে বহিষ্কার করাও যে আই ওয়াশ, এও আমরা বুঝি!

নজরুলকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলের এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক হয়। এতে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়।

তাতে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাঁকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত নেওয়া হয়।

একই সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *